গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় গত শুক্রবার রাতে বিলে মাছ ধরতে গিয়ে শনিবার সকালে মস্তকবিহীন লাশ হয়ে বাড়ি ফিরে এলো দুলু মিয়া (৪৫)। নিহত দুলু মিয়া গাইবান্ধা সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের পশ্চিম পিয়ারাপুর গ্রামের মৃত কেবারত উল্যার ছেলে।
গাইবান্ধা সদর থানার ওসি খান মোহাম্মদ শাহরিয়ার জানান, দুলু মিয়া গত শুক্রবার রাতে বাড়ির অদূরে বিলে মাছ ধরতে যান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরে শনিবার সকালে এলাকাবাসী পশ্চিম পিয়ারাপুর গ্রামের ঐ বিলের পাশে এক ব্যক্তির লিচুবাগানে মস্তকবিহীন একটি লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরো জানান, এঘটনায় নিহতের ছেলে রাসেদুল ইসলাম শাকিল বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি হত্যা মামলা দয়ের করেছেন।
