এমওইউ স্বাক্ষরিত
সিলেট অফিস
ব্রিটেনের গ্রেটার ম্যানচেস্টার সিটির মেয়র এন ডি বার্নহাম ও তার সফরসঙ্গীদের সংবর্ধনা প্রদান করেছে সিলেট সিটি করপোরেশন। গত শুক্রবার রাতে নগরীর একটি অভিজাত হোটেলে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সংবর্ধনায় সিলেট ও ম্যানচেস্টার সিটির মধ্যে এমওইউ স্বাক্ষরিত হয়।
সংবর্ধনায় ম্যানচেস্টার সিটির মেয়র এন ডি বার্নহাম বলেন, সিলেট ও ম্যানচেস্টারের মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান। প্রায় ৫০ হাজার সিলেটি বাংলাদেশি ম্যানচেস্টারে বসবাস করেন। ম্যানচেস্টারের সব ক্ষেত্রে সিলেটিরা কাজ করছেন এবং ব্রিটেনের উন্নয়নে অবদান রাখছেন। তিনি সিলেট ও ম্যানচেস্টারের উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন।
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীরর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সী মার্ক গ্রুপের চিফ এক্সিকিউটিভ ইকবাল আহমদ ওবিই, ওল্ডহাম কাউন্সিলের ডেপুটি লিডার আব্দুল জব্বার এমবিই, ইউনিভার্সিটি অব ম্যানচেস্টারের গ্লোবাল ডেভেলপম্যান্ট ইনস্টিটিউটের ডাইরেক্টর প্রফেসর ডেভিড হাম, শিক্ষাবিদ ড. কবির চৌধুরী, সিলেট প্রাইভেট ক্লিনিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ডা. নাসিম আহমদ প্রমুখ।
