বন্যা মোকাবিলায় খনন হচ্ছে ৪৪৮ নদী-খাল --------------পানিসম্পদ প্রতিমন্ত্রী

আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ২১:১৫

বরিশাল অফিস

‘বন্যা মোকাবিলায় সারাদেশে ৪৪৮টি নদী-খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। আরো ৫০০ নদী-খাল খননের প্রকল্প হাতে নেওয়া হবে। এগুলো বাস্তবায়ন হলে দেশে আগামীতে বন্যার প্রভাব কমবে।’

গতকাল শনিবার সকালে বরিশাল নগরীর বরিশাল ক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। প্রতিমন্ত্রী আরো বলেন, পার্শ্ববর্তী দেশের অতিবৃষ্টির পানি আমাদের দেশের নদ-নদী হয়ে বঙ্গোপসাগরে যায়। কিন্তু নদী ও খালের নাব্য না থাকায় ঐ পানিতে গ্রামের পর গ্রাম প্লাবিত হয়। এ কারণে দেশের ৬৪ জেলার নদী-খালের নাব্য বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে প্রথম দফায় ৪৪৮টি নদী-খাল খনন করা হচ্ছে। দ্বিতীয় দফায় আরো ৫০০ নদী-খাল খননের উদ্যোগ নেওয়া হবে। এ সময় জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান এবং পুলিশ সুপার মো. সাইফুল ইসলামসহ অন্যরা প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন।