সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের খালাসীডাঙ্গী গ্রামে বিদ্যুত্স্পৃষ্টে সেলিম শিকদার (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
জানা গেছে, গতকাল শনিবার সকাল ১১টার দিকে সেলিমের নিজ বাড়ির সামনে জামে মসজিদের গাছের ডাল কাটার সময় বিদ্যুতের তার ছিঁড়ে যায়। পরে মসজিদের বারান্দার টিনের চালের ওপর দাঁড়িয়ে ঐ তার জোড়া দিতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্টে জড়িয়ে যায়। আশপাশের লোকজন দেখতে পেয়ে তাকে বাঁশের লাঠি দিয়ে সংযোগ থেকে বিচ্ছিন্ন করে। চিকিত্সার জন্য সদরপুর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
