চাটমোহরে সাঁতার শিখতে গিয়ে শিশুর মৃত্যু

আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ২১:১৭

পাবনার চাটমোহরে সাঁতার শিখতে গিয়ে কলার ভেলা থেকে পড়ে বড়াল নদীর পানিতে ডুবে মারা গেছে এক শিশু। নিহত শিশু উপজেলার বিলচলন ইউনিয়নের দোলং গ্রামের রবিউল করিমের ছেলে শরিফুল ইসলাম শরিফ (১৩)। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে বড়াল নদীর রামনগর ব্রিজের পশ্চিমে। জানা গেছে, শরিফ অন্য বন্ধুদের সঙ্গে কলার ভেলায় বড়াল নদীতে সাঁতার শেখার জন্য নামে। এক পর্যায়ে কলার ভেলা থেকে সে ছিটকে যায় এবং পানিতে তলিয়ে যায়। অন্যদের চিত্কারে আশপাশের লোকজন নদীতে নেমে শরিফকে খুঁজতে থাকেন। ঘটনাস্থল থেকে বেশ কিছুটা দূরে নদীর মাঝখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।