ভারতীয় সহকারী হাইকমিশনারের পূজামণ্ডপ পরিদর্শন

আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ২১:১৭

হবিগঞ্জ প্রতিনিধি

শারদীয় দুর্গোত্সব উপলক্ষে হবিগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ভারতীয় সহকারী হাইকমিশনার (সিলেট) এল এন কৃষ্ণমূর্তী।

শুক্রবার রাতে ফিতা কেটে শহরের দেয়ানত রাম সাহার বাড়ি পূজামণ্ডপ উদ্বোধন করেন সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির। পরে মোমবাতি প্রজ্বলন করা হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সচিব অশোক মাধব রায়, সদর উপজেলা চেয়ারম্যান মো. মোতাচ্ছিরুল ইসলাম, পৌর মেয়র মো. মিজানুর রহমান মিজান প্রমুখ। পরে ভারতীয় সহকারী হাইকমিশনার অতিথিদের নিয়ে কালীবাড়ি পূজামণ্ডপ, রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শন করেন।