g নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী জেলা কারাগারের কয়েদি মাদক মামলায় সাজাপ্রাপ্ত মো. আদনান হোসেন ওরফে দুর্জয় (২১) শুক্রবার দিবাগত রাত ১টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে মারা গেছেন। ধারণা করা হচ্ছে তিনি হূদেরাগে আক্রান্ত হয়ে মারা গেছেন। দুর্জয় বেগমগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর গ্রামের মো. একরামুল হকের ছেলে। গত ২১ আগস্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত এক মামলায় তাকে এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়। জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মো. মনির হোসেন জানান, শুক্রবার রাত ৯টার দিকে দুর্জয় অসুস্থবোধ করলে সঙ্গে সঙ্গে তাকে কারাগারের হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে রাত ১টার দিকে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
