সিন্ডিকেট ভাঙতে হবে

আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ২১:২৫

নিত্যপণ্যের মূল্য বাড়তেই পারে। আবার কমতেও পারে। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। গুদাম ভরা পণ্য। অথচ বাজারে পণ্য নেই। কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়। একদল অসাধু ক্ষমতাবান ব্যবসায়ী গোটা দেশবাসীকে জিম্মি করে ফেলেন। মিথ্যা অজুহাতে পণ্যের দাম বাড়িয়ে দেন। পেঁয়াজের কথাই ধরা যাক। অভিযানে দেখা গেল গোডাউন ভরা পেঁয়াজ। অথচ বাজারে পেঁয়াজ এক শ টাকার ওপরে। এই মূল্য বৃদ্ধি কাদের কারসাজি বোঝা কঠিন নয়। মোট চাহিদার বেশিরভাগ পেঁয়াজ দেশে উত্পাদিত হয়। সামান্য পেঁয়াজ আনতে হয় বিদেশ থেকে। অথচ এই সামান্য পেঁয়াজ গোটা বাজার নিয়ন্ত্রণ করে। প্রায় সব নিত্যপণ্যে এক একটি সিন্ডিকেট গড়ে উঠেছে। যারা বাজার ইচ্ছেমতো নিয়ন্ত্রণ করে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে সারা বছর অভিযান পরিচালনা করতে হবে। কিছু পণ্যের দাম বাড়লেই অভিযান। আরেকটি বিষয়, পণ্য আনা-নেওয়ায় বিভিন্ন পয়েন্টে চাঁদাবাজি হয়। এটাও বন্ধ করতে হবে। বন্দর থেকে পণ্য আনলোড প্রক্রিয়া ঘুষমুক্ত করা দরকার। তাহলে উত্পাদন খরচ কমে আসবে। আর সিন্ডিকেট ভেঙে দেওয়া এখন সময়ের দাবি।

মুহাম্মদ শফিকুর রহমান

বানারীপাড়া, বরিশাল ৮৫৩০