‘বাই এ্যান্ড ফ্লাই অফার’ কার্যক্রমের উদ্বোধন

আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ০০:৪২

র্যাংগ্স ইলেকট্রনিকস্ লিঃ যা ‘সনি-র্যাংগ্স’ নামে সর্বাধিক পরিচিত, শনিবার সোনারতরী সিটিপি, সোনারতরী টাওয়ার, নীচ তলা, ১২ সোনারগাঁও রোড-এ, সনি-র্যাংগ্স কাস্টমার লয়েলটি প্রোগ্রামের অধীনে ফ্রি ফাইভ স্টার ভ্যাকেশন অফারের ‘বাই এ্যান্ড ফ্লাই অফার’ শিরোনামে বিশেষ বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

এই বাই এ্যান্ড ফ্লাই অফার ২০১৯-এর অধীনে সকল ক্রেতাগণ ব্রাভিয়া সনি এলইডি টিভির ৩২” থেকে শুরু করে ওপরের সকল মডেলের ওপরে, ৪০” থেকে ওপরে র্যাংগ্স এলইডি টিভি মডেল, কেলভিনেটর/ ইন্ডিসিট/ র্যাংগ্স রেফ্রিজারেটর এবং ফ্রিজার, এসি, ওভেন, ওয়াশিং মেশিন ইত্যাদি ক্যাটাগরিতে পণ্যের ক্রেতাগণ, দেশের সবচেয়ে বড়ো এই ফাইভ স্টার রিসোর্ট-এ একদম ফ্রি ০২ দিনের আন্তর্জাতিক মানের সকালের নাস্তাসহ ০২ রাত/০৩ দিন থাকার সুযোগ, সারাদিন যতবার-যতক্ষণ ইচ্ছা সুইমিং পুল, জিম, ওয়াই-ফাই ব্যবহারের সুযোগ, সঙ্গে ওয়াটার পার্ক, মুভি থিয়েটার, নিজস্ব তত্ত্বাবধানের সংরক্ষিত সি বীচ-এ প্রবেশ ও উপভোগের এই আকর্ষণীয় সকল সুযোগ-সুবিধাগুলো পাবেন। পাশাপাশি পণ্যভেদে সম্মানিত ক্রেতাগণ একদম ফ্রি ইন্ডিয়ার কলকাতা/শিলং/দার্জিলিং-এ স্ট্যান্ডার্ড হোটেলে, থাইল্যান্ডের ব্যাংকক এবং মালয়েশিয়ার কুয়ালালামপুর-এ ফাইভ স্টার হোটেলে আসা-যাওয়ার এয়ার টিকিটসহ ০২ রাত/০৩ দিন থাকার সুযোগ, একদম ফ্রি বিমানবন্দর থেকে হোটেল স্থানান্তর, একদম ফ্রি দৈনিক খাবার সকালের নাস্তা, দুপুরের ও রাতের খাবার; ফ্রি সুইমিং পুল, জিম সুবিধা, ওয়াই-ফাই সুবিধা, ফ্রি সাইটইসয়িং ইত্যাদির আকর্ষণীয় সুযোগ-সুবিধা উপভোগ করতে পারবেন।-প্রেস বিজ্ঞপ্তি