নিউ ইয়র্কের রাস্তায় বাস্তুহীন চারজনকে হত্যা করা হয়েছে। তারা ঘুমিয়ে ছিলেন। ম্যানহাটনের চায়নাটাউন এলাকায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিউ ইয়র্ক সিটির পুলিশ গতকাল জানিয়েছে, তাদের মাথায় ধাতব পদার্থ দিয়ে আঘাত করা হয়েছে। নিউ ইয়র্ক পুলিশের গোয়েন্দা কর্মকর্তা অ্যান্নেতে শেলটন বলেন, আঘাতকারী ব্যক্তিও বাস্তুহীন। সন্দেহভাজন হিসেবে ২৪ বছর বয়সী একজনকে গ্রেফতার করা হয়েছে। মৃতদেহগুলো তিনটি স্থানে পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।—সিএনএন
