মিট রমনি জব্বর গাঁধা : ট্রাম্প

আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ০০:৪৪

মার্কিন সিনেটর ও সাবেক প্রেসিডেন্ট প্রার্থী মিট রমনিকে ‘জব্বর গাঁধা’ বলে আখ্যায়িত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের সম্পর্কের সমালোচনা করেছিলেন মিট রমনি। এরপরই নিজ দলের সিনেটরের বিরুদ্ধে খেপে যান ট্রাম্প। টুইটার বার্তায় ট্রাম্প বলেন, কারো উচিত মিট রমনিকে জাগিয়ে বলা যে ইউক্রেন প্রেসিডেন্টের সঙ্গে আমার ফোনালাপ খুবই সৌহার্দ্যপূর্ণ ছিল। তিনি যদি এমন কঠোর হতেন তাহলে ওবামার বিরুদ্ধে জিততে পারতেন। আরেকটি টুইটার বার্তায় ট্রাম্প বলেন, রমনি জানেন না কিভাবে জিততে হয়। আসলে তিনি একটা জব্বর গাঁধা। তিনি শুরু থেকেই আমার বিরুদ্ধে লড়াই করছেন। অথচ তিনি আমার কাছে সিনেটে মনোনয়নের জন্য ভিক্ষা চাইলে দিয়েছিলাম। কিন্তু পররাষ্ট্রমন্ত্রী হওয়ার আবদার মেনে নিইনি। ২০১২ সালে ওবামার বিরুদ্ধে রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী হয়েছিলেন রমনি। —দ্য হিল