মহাকাশে নভোচারী পাঠাবে ইরান

আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ০০:৪৫

মহাকাশে নভোচারী পাঠানোর ঘোষণা দিয়েছে ইরান। বিশ্ব মহাকাশ সপ্তাহ উপলক্ষে গতকাল তেহরানে এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন ইরানের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী মোহাম্মাদ জাভেদ আযারি জাহরোমি। তিনি বলেন, তার দেশের মহাকাশ গবেষণা সংস্থা অন্যান্য দেশের সহযোগিতায় একজন ইরানি নভোচারীকে মহাকাশে পাঠাবে। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকলেও ইরান বসে থাকবে না। ২০২১ সালের মধ্যে মহাকাশে উচ্চ ক্ষমতাসম্পন্ন কৃত্রিম উপগ্রহ পাঠানোরও ঘোষণা দিয়েছে তেহরান। এই স্যাটেলাইট পৃথিবীর এক মিটার দৈর্ঘ্যের বস্তুও শনাক্ত করতে পারবে। একইসঙ্গে হাই-রেজ্যুলেশনের ছবি কেন্দ্রে পাঠাবে। —মেহর নিউজ এজেন্সি