গাংনীতে ৪ কেজি গাঁজাসহ দুই জনকে আটক করেছে পুলিশ্।শনিবার রাত ৮টায় উপজেলার ষোলটাকা ইউনিয়নের কুঞ্জনগর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাকিলাদহ গ্রামের ছেলে মজিবুল(২২) ও কুর্শা গ্রামের মৃত দিদার বক্সের ছেলে হুর আলী(৫৬)।
আরও পড়ুন: অবশেষে যুবলীগ নেতা সম্রাট গ্রেফতার
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুর রহমান জানান, একটি মোটর সাইকেলযোগে গাঁজা পাচার করা হচ্ছে এমন সংবাদ পেয়ে কুঞ্জনগর গ্রামে পুলিশের একটি টিম অবস্থান করে। এসময় দুজন মোটর সাইকেলযোগে ওই গ্রাম দিয়ে যাবার সময় তাদের দেহ ও মোটর সাইকেল তল্লাশি করে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ইত্তেফাক/এমআরএম
