গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাজার বণগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়। গতকাল মঙ্গলবার স্থানীয় শেখ ফজলুল হক মণি ষ্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে মুকসুদপুর উপজেলার বাজার বণগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারায়।
বঙ্গমাতা গোল্ডকাপে ধর্মরায়েরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। কাল একই ষ্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে মুকসুদপুর উপজেলার ধর্মরায়েরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে কাশিয়ানী উপজেলার শংকরপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারায়।
গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শান্তি মনি চাকমা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. তরুন মন্ডল, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনন্দ কিশোর সাহা প্রমুখ ।
