পথশিশুর প্রশ্ন

আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ২০:৩৪

সারওয়ার-উল-ইসলাম

 

শিশু অধিকারের কথা

বলতে যারা মঞ্চে—

দরদ দেখান ফাটিয়ে গলা

সত্যি কইরা কন চে—

 

আমগো লেইগা মায়া আছে

নাকি সবই ভান?

বিদেশ থাইকা টেকা আনার

এসব পুরান গান!

 

আইনা টেকা কোটি কোটি

কিন্যা বাড়ি গাড়ি

বউ-পোলাপান লইয়া শেষে

বিদেশ দিবেন পাড়ি।

 

পথশিশু লইয়া যারা

ব্যবসাপাতি করেন

দোহাই লাগে ছাড়েন এসব

অন্য কিছু ধরেন।