নেত্রকোনা প্রতিনিধি
বিশ্ব নৌ দিবস উপলক্ষ্যে নেত্রকোনায় হারিয়ে যাওয়া ছোটো-বড়ো ৫৭টি নদী বাঁচাতে রবিবার নদীর নাম সম্বলিত প্লেকার্ড নিয়ে ব্যতিক্রমধর্মী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনা প্রেসক্লাব সড়কে ‘সম্মিলিত যুব সমাজ, শিক্ষা সংস্কৃতি পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটির উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে জেলার কংশ, মগড়া সোমেশ্বরী, ধনুসহ ৫৭টি ছোটো-বড়ো হারিয়ে যাওয়া, বিলুপ্ত এবং বিপন্ন প্রায় ৫৭টি নদীর নাম দিয়ে প্লেকার্ডের মাধ্যমে উপস্থাপন করা হয়।
