বিরামপুরে মাদক রাখার দায়ে দুই নারীর কারাদণ্ড

আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ২০:৪৫

Ðবিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা

বিরামপুর থানা পুলিশ রবিবার মাদকসহ দুই নারীকে আটক করে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড দিয়ে দিনাজপুর কারাগারে পাঠানো হয়।

বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, পৌর এলাকার চকপাড়া মহল্লায় মাদক বিক্রির খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এ সময় মাদকসহ ঐ গ্রামের মৃত শামসুল হকের দুই মেয়ে শামসুন্নাহার পাতানী ও শাহনাজ পারভীন পুনিকে পুলিশ আটক করে। তাদের বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুর রহমানের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট পাতানীকে তিন মাস ও পুনিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।