Ðমহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
মহেশপুরে রবিবার ভোরে আলমসাধু খাদে পড়ে এক কলেজছাত্র নিহত হয়। নিহত মিকাইল (১৯) উপজেলার সলেমানপুর গ্রামের সফি উদ্দিনের ছেলে এবং পদ্মপুকুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
পারিবারিক সূত্রে প্রকাশ, ভোর ৫টার সময় আলম সাধু যোগে সবজি বিক্রির উদ্দেশ্যে মিকাইল মহেশপুরে যাচ্ছিল। নেপা বাকোসপোতা নামক স্থানে এলে গাড়িটি খাদে পড়ে ঘটনাস্থলেই সে মারা যায়।
