অশ্বিনের দ্রুততম ৩৫০

আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ২০:৫১

রবিচন্দ্রন অশ্বিন টেস্টের ইতিহাসে দ্রুততম সময়ে ৩৫০ উইকেটের দেখা পেলেন। দক্ষিণ আফ্রিকার সঙ্গে চলমান সিরিজে গতকাল বিশাখাপত্তনমে তিনি এই কীর্তি গড়েন। থিনিস ডি ব্রুইনকে বোল্ড করে ৩৫০তম উইকেটের দেখা পান ভারতের এই রহস্য। এরই সঙ্গে সে লঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরনের রেকর্ডে ভাগ বসান। দুই জনই সমান ৬৬টি টেস্টে ৩৫০ উইকেট পান। ৩৩ বছর বয়সি অশ্বিন গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টেস্ট ম্যাচ খেলেন। এক বছর পর ভারতীয় দলে ডাক পেয়ে প্রথম ইনিংসে সাতটি ও দ্বিতীয় ইনিংসে একটি উইকেট শিকার করেন। এই ম্যাচেই সে ইনিংসে ২৭তম বারে ৫ উইকেটের দেখা পান। এর আগে ২০১৭ সালের নভেম্বরে অশ্বিন মাত্র ৫৪ ম্যাচে অজি কিংবদন্তি ডেনিস লিলির রেকর্ড ভেঙে টেস্টে দ্রুততম সময়ে ৩০০ উইকেটের রেকর্ড করেন।