উয়েফার ডেভেলপমেন্ট টুর্নামেন্ট ঢাকায়

আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ২০:৫৪

Ð স্পোর্টস রিপোর্টার

উয়েফার ডেভেলপমেন্ট টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৬) বঙ্গবন্ধু স্টেডিয়ামে হবে, ১৬-২০ অক্টোবর। বাংলাদেশ ছাড়াও খেলবে ইউরোপের ফারো আইল্যান্ড, আসিয়ান অঞ্চল হতে কম্বোডিয়া এবং দক্ষিণ এশিয়ার মালদ্বীপ। বাফুফে জানিয়েছে ১৪ অক্টোবর দলগুলো ঢাকা আসবে। আয়োজনের জন্য উয়েফা ১ লাখ ডলার দিচ্ছে বাফুফেকে। গত বছর এই টুর্নামেন্ট হয়েছিল থাইল্যান্ডে। প্রথমবার খেলেছিল বাংলাদেশ। এবার ঘরের মাঠে টুর্নামেন্ট ট্রফি জয়ের লক্ষ্য নিয়ে লড়াই করবে বাংলাদেশ।