রাস্তা সংস্কারের আবেদন

আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ২০:৫৯

ঢাকার আগারগাঁও-তালতলা এলাকার বেগম রোকেয়া সরণি অতি গুরুত্বপূর্ণ একটি রাস্তা। প্রতিদিন এই রাস্তা দিয়ে অনেক মানুষ ও যানবাহনের চলাচল। এই রাস্তার পাশেই রয়েছে আইডিবি ভবন, পরিসংখ্যান ব্যুরো এবং বিমানবাহিনী জাদুঘরের মতো গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠান। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই যে, রাস্তাটির বেহাল দশা অনেকদিন ধরে। সংশ্লি­ষ্ট কর্তৃপক্ষকে বারবার অবহিত করা সত্ত্বেও কোনো সংস্কার মেলেনি। যে কোনো মুহূর্তে এখানে ঘটে যেতে পারে বড়ো দুর্ঘটনা। তাই আগারগাঁও-তালতলা এলাকার ঐ রাস্তা অতি দ্রুত সংস্কার করে জনগণের দুর্ভোগ কমানোর জন্য সংশ্লি­ষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

অর্পণ দাশগুপ্ত

১/৫ শ্যামলী, ঢাকা ১২০৭