ফটো ক্যাপশন

আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ২১:০০

সম্প্রতি রাজধানীর পুরানা পল্টনের আইএফআইসি টাওয়ারে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ বিষয়ে আয়োজিত শিশুদের চিত্রাঙ্কন উত্সবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শাহ এ সারওয়ার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এম এম হাইকেল হাশমী, মো. মোনিতুর রহমানসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন

০০০

সম্প্রতি রাজধানীর সোনারগাঁও রোডের সোনারতরী টাওয়ারে সনি-র্যাংগ্স কাস্টমার লয়েলটি প্রোগ্রামের অধীনে ফ্রি ফাইভ স্টার ভ্যাকেশন অফারের ‘বাই অ্যান্ড ফ্লাই অফার’ নামে বিশেষ বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন র্যাংগ্স ইলেকট্রনিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জে একরাম হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে সনি ইন্টারন্যাশনাল (এস) লিমিটেডের বাংলাদেশ শাখার প্রধান এলেক্স ই, র্যাংগ্স ইলেকট্রনিকসের জিএম (মার্কেটিং অ্যান্ড সেলস) তানভীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন

০০০০

সম্প্রতি বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় ইতালিয়ান স্পোর্টস অ্যান্ড লাইফস্টাইল ব্র্যান্ড লোটো এবং বাংলাদেশের জনপ্রিয় মোটরসাইকেল বিপণনকারী প্রতিষ্ঠান টিভিএস অটো বাংলাদেশের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন এক্সপ্রেস লেদার প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী জামিল ইসলাম ও টিভিএস অটো বাংলাদেশের প্রধান নির্বাহী বিপ্লব কুমার রয়

০০০০

ওয়ান ব্যাংক লিমিটেড ও ফেয়ার ইলেকট্রনিকস লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি চুক্তিপত্রে স্বাক্ষর করেন ওয়ান ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মো. কামরুজ্জামান এবং ফেয়ার ইলেকট্রনিকসের হেড অব ট্রেজারি ও ক্রেডিট ম্যানেজমেন্ট মো. জাহিদুল কবির