কম ক্যাশ-আউট চার্জ নিয়ে এলো ‘নগদ’

আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ২১:০১

দেশের সবচেয়ে কম ক্যাশ-আউট চার্জ নিয়ে এসেছে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন ‘নগদ’। ৬ অক্টোবর থেকে নগদ-এর সকল গ্রাহক যে কোনো নগদ উদ্যোক্তা পয়েন্ট থেকে ১ দশমিক ৪৫ শতাংশ মূল্যে ক্যাশ-আউট করতে পারবেন। অর্থাত্ প্রতি হাজারে নগদ-এর ক্যাশ-আউট চার্জ এখন ১৪ টাকা ৫০ পয়সা।  এ ছাড়া নগদ গ্রাহক প্রতি ১০০০ টাকা ক্যাশ-ইন করলে প্রতি হাজারে পাঁচ টাকা (০.৫ শতাংশ) ক্যাশ-ব্যাক পাবেন। ক্যাশ ব্যাকের টাকা ৭২ ঘণ্টার মধ্যে গ্রাহকের নগদ অ্যাকাউন্টে পৌঁছে যাবে।—প্রেস বিজ্ঞপ্তি