ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা
পিরোজপুর-২ আসনের ইন্দুরকানীতে জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর নির্বাচনী উঠান বৈঠক গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার বালিপাড়া ইউনিয়নের সাঈদখালী চরে অনুষ্ঠিত হয়। ক্বারী আব্দুস সালামের সভাপতিত্বে চরের আবাসন ও ভূমিহীনদের উপস্থিতিতে ইন্দুরকানী উপজেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক আহাদুল ইসলাম শিমুলের পরিচালনায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন, ইন্দুরকানী উপজেলা জেপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান রানা, ভাণ্ডারিয়া উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম জোমাদ্দার, যুব সংহতি নেতা কবির হোসেন, নারী নেত্রী চন্দ্রবান বিবি, ছাত্রসমাজের যুগ্ম সদস্য সচিব জসিম মীর প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা জেপির সহ-সভাপতি শহিদুল ইসলাম দোদুল, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, মাহামুদ সেলিম, জাতীয় যুব সংহতির কেন্দ্র্রীয় কটির যুগ্ম সাধারণ সম্পাদক মামুন হাওলাদার, বালিপাড়া ইউনিয়ন জেপির সভাপতি কবির গাজী, উপজেলা জাতীয় মহিলা পার্টির সাধারণ সম্পাদক সুলতানা রানী, নেত্রী আমেনা বেগম, হাসিনা বেগম, উপজেলা যুব সংহতির সহ-সভাপতি আল আমিন, যুগ্ম যুব বিষয়ক সম্পাদক আবুল বাশার, উপজেলা ছাত্রসমাজের আহবায়ক মজনু হোসেন রনি, সদস্য সচিব আক্তারুজ্জামান, যুগ্ম আহবায়ক মুনান সিকদার, মামুন রানা, মাসুদ রানা রিপন, খায়রুল ইসলাম প্রমুখ।
উঠান বৈঠকে বক্তারা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়ন ও শান্তির ধারা অব্যাহত রাখতে সকলকে বাইসাইকেল মার্কায় ভোট প্রদানের আহবান জানান।
