মুকসুদপুরে পানিতে ডুবে তিন বোনের মৃত্যু

আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ২১:৫২

মুকসুদপুর (গোপালগঞ্জ) সংবাদদাতা

গোপালগঞ্জের মুকসুদপুরে পুকুরের পানিতে ডুবে তিন বোনের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৯টার দিকে উপজেলার দিগনগর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মেহেরজান আক্তার (৫) ও মারিয়া আক্তার (৩) উক্ত গ্রামের মেরাজ শেখের দুই শিশুকন্যা এবং তাদের ফুফাতো বোন ঝর্না আক্তার (৩) পার্শ্ববর্তী তপারকান্দি গ্রামের নুর আলমের শিশুকন্যা।

পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা যায়, মুকসুদপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের মেরাজ শেখের দুই শিশুকন্যা মেহেরজান আক্তার (৫) মারিয়া আক্তার (৩) ও তাদের ফুফাতো বোন ঝর্না (৩) রবিবার সকালে পুকুর পাড়ে খেলতে যায়। এর পরে তাদের কোনো সন্ধান না পেয়ে সন্দেহ হওয়ায় বাড়ির পাশের পুকুরে নেমে খুঁজতে থাকে। পরে তাদের মৃতদেহ পাওয়া যায়।