রাজশাহীর কিশোর গ্যাং চক্রের তিন সদস্য গ্রেফতার

আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ২১:৫২

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহীর পুঠিয়া থেকে কিশোর গ্যাংকালচার অপরাধীচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার সকালে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এরা হলো­—পুঠিয়ার পালোপাড়ার আইয়ুব আলীর ছেলে রকিবুল হাসান, বারইপাড়ার সোহরাব হোসেনের ছেলে আমিনুল ইসলাম তন্ময়, সরদারপাড়ার সিরাজুল ইসলামের ছেলে এসএম হাসিবুল হাসান।

রবিবার দুপুর সাড়ে ১২টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. শহীদুল্লাহ্ একথা বলেন।