চলমান অভিযানের মধ্যে দুই পিকআপ ভর্তি টাকা কোথায় গেছে, তা অনুসন্ধান করছে একাধিক গোয়েন্দা সংস্থা। ক্যাসিনো-দুর্নীতিবিরোধী অভিযান গত ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার দুই দিন পর দুই পিকআপ ভর্তি টাকা যায় চট্টগ্রামের দিকে। উল্লিখিত দুই পিকআপ ভর্তি টাকা খালেদ মাহমুদ ভূঁইয়া বা ‘স’ আদ্যাক্ষরের এক নেতার বলে গোয়েন্দারা প্রাথমিকভাবে ধারণা করছেন। তবে টাকাগুলো এখন কী অবস্থায় আছে, কার কাছে গেছে, সে ব্যাপারে অনুসন্ধান করা হচ্ছে। রাজনীতির নামে দুর্নীতি, চাঁদাবাজি, পেশিশক্তির প্রয়োগসহ যে কোনো ধরনের বিশৃঙ্খলার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই ধারাবাহিকতায় চলছে শুদ্ধি অভিযান। এ অভিযানের ফলে দীর্ঘদিন ধরে অপকর্ম করে দলের ইমেজ ক্ষুণ্নকারী নেতাকর্মীরা আছেন ‘দৌড়ের ওপর’।
