যুক্তরাষ্ট্রে পানশালায় গুলিতে নিহত ৪

আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ২২:২২

যুক্তরাষ্ট্রের একটি পানশালায় গুলিতে চার জন নিহত এবং পাঁচ জন আহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার কানসাস সিটি বারে গুলি চালানোর পর হামলাকারী পালিয়ে গেছে। স্থানীয় পুলিশ এই তথ্য জানিয়েছে। খবর বিবিসি ও রয়টার্সের

পুলিশ এক টুইটার বার্তায় জানিয়েছে, কানসাসের টেন্থ অ্যান্ড সেন্ট্রাল এভিনিউয়ের মাঝের একটি পানশালায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সময় রাত তিনটার দিকে হামলা হয়। পুলিশ জানায়, হামলাকারী একজন হিস্পানিক। তাকে ধরতে অভিযান চলছে। কানসাস সিটি পুলিশ বিভাগের মুখপাত্র থমাস টোমাসিক জানিয়েছেন, হামলাকারীর কাছে হাতবন্দুক ছিল। পুলিশ এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।