কুমিল্লার চান্দিনায় পিকআপভ্যানের চাপায় মাসুম (২১) নামে এক যুবক নিহত হন। এ ঘটনা দেখে মরিয়ম (৪) নামে এক শিশুও মারা যায়। সোমবার সকালে সকালে বাখরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
মাসুম দেবিদ্বার উপজেলার রাধানগর পূর্বপাড়ার মুসলিমের ছেলে ও মরিয়ম বাখরাবাদের রমজান মিয়ার মেয়ে।
আরও পড়ুন: শেষ ফেসবুক স্ট্যাটাসে যা লিখেছিলেন আবরার
পুলিশ জানায়, পিকআপটি ঢাকা থেকে কুমিল্লা যাচ্ছিল। বাখরাবাদ এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী মাসুমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মাসুম মারা যায়। এই দৃশ্য দেখে মরিয়ম মৃত্যুর কোলে ঢেলে পড়ে।
ইলিয়ডগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট নয়ন ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এমআরএম
