প্রফেসর সারওয়ার সভাপতি ও
লিমন সাধারণ সম্পাদক
খুলনা অফিস
খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) শিক্ষক সমিতির বার্ষিক নির্বাচনে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা এবং বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী প্যানেল কার্যনির্বাহী পরিষদের ১৩টি পদের সবকয়টিতে জয়লাভ করেছে। সোমবার সমিতির কার্যনির্বাহী পরিষদের ১৩টি পদে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা এবং বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী প্যানেল মনোনীত প্রার্থী প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহান সভাপতি ও প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া স্বাধীনতা প্যানেলের অপর নির্বাচিতরা হলেন— সহ-সভাপতি প্রফেসর ড. শেখ জুলফিকর হোসেন, যুগ্ম সম্পাদক সহযোগী অধ্যাপক মোঃ এনামুল হক, কোষাধ্যক্ষ সহযোগী অধ্যাপক তরুণ কান্তি বোস, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক সহযোগী অধ্যাপক প্রতাপ কুমার ঘোষ ও প্রচার সম্পাদক সহযোগী অধ্যাপক মোঃ শাহীন পারভেজ এবং সদস্য পদে নির্বাচিতরা হলেন— সহযোগী অধ্যাপক ড. লস্কর এরশাদ আলী, সহযোগী অধ্যাপক ড. কাজী মাসুদুল আলম প্রমুখ।
