বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের বাগদিয়া গ্রামে নানা বাড়ির পাশের পুকুরে পড়ে জেলানী (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে মারা যায় সে। মৃত জেলানী ঐ গ্রামের মৃত মনির হোসেনের ছেলে। পিতা ও মাতার মৃত্যুর পর সে নানা বাড়িতে থাকত।
আরও পড়ুন : আবরার হত্যায় চার ছাত্রলীগ নেতা আটক
পরিবার ও এলাকাবাসী জানায়, নিহত জেলানী সকালে খেলা করতে গিয়ে নানা বাড়ির পরিবারের সদস্যদের আড়ালে পাশের পুকুরে পরে যায়। খোঁজাখুজির এক পর্যায় জেলানীকে পুকুরে পরে থাকতে দেখে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/কেআই
