শরণখোলায় বিদ্যুত্স্পৃষ্টে যুবকের মৃত্যু

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ২২:০৪

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা

শরণখোলায় সোমবার রাতে বিদ্যুত্স্পৃষ্টে মাসুম বিল্লাহ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার পূর্ব খোন্তাকাটা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই গ্রামের জামাল হাওলাদারের ছেলে মাসুমসহ ৭-৮ জন যুবক ব্যাডমিন্টন খেলার প্রস্তুতি নেয়। এসময় মাসুম একটি বাঁশ দিয়ে ৬ হাজার ৩৫০ ভোল্টের সঞ্চালন লাইন থেকে হুকের মাধ্যমে বিদ্যুত্ সংযোগ দিতে গিয়ে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। ওই রাতে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। শরণখোলা থানার ওসি দিলীপ কুমার সরকার জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।