হিমন এডওয়ার্ড গমেজ. সিনিয়র শিক্ষক, সেন্ট গ্রেগরিজ হাইস্কুল এন্ড কলেজ, ঢাকা
সময় : ২ ঘণ্টা ৩০ মিনিট পূর্ণমান : ১০০
১। সংক্ষেপে উত্তর দাও : ১ ´ ২০ = ২০
১. গুণফল কখন গুণ্য অপেক্ষা বড় হয়?
২. দুইটি সংখ্যার গুণফল ৯,৮০০। একটি সংখ্যা ৯৮ হলে, অপর সংখ্যাটি কত?
৩. ৮টি ডিমের দাম ৭২ টাকা হলে ১টি ডিমের দাম কত?
৪. ৩ ডজন ডিমের দাম ৮৪ টাকা হলে, ৬টি ডিমের দাম কত?
৫. সংখ্যা প্রতীক কতটি?
৬. লসাগু এর পূর্ণরূপ কী?
৭. ১৮ ও ৪৫ এর সাধারণ গুণনীয়ক কী কী?
৮. ভগ্নাংশের দুটি সমতুল ভগ্নাংশ লিখ।
৯. ৬.৪৩ ´ ১০ = কত?
১০. ২১.৭ ¸ ৩.৫ = কত?
১১. লাভ ও ক্ষতি কিসের উপর হিসাব করা হয়?
১২. একটি বইয়ের ক্রয়মূল্য ১০০ টাকা এবং বিক্রয়মূল্য ১২০ টাকা। শতকরা কত লাভ হলো?
১৩. ৪টি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে কী বলে?
১৪. (ক ¸ ৫) ´ ৪ = ৮০¸ (৫ ´ ৪) হলে অক্ষর প্রতীক ‘ক’ এর মান কত?
১৫. পিতার বয়স পুত্রের বয়সের ৫ গুণ। ১৫ বছর পর পিতার বয়স ৮৫ বছর হলে, পুত্রের বর্তমান বয়স কত?
১৬. গুণ্য দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং গুণক তিন অঙ্কর ক্ষুদ্রতম সংখ্যা হলে গুণফল কত?
১৭. সালাম ৬৪ টাকা দিয়ে ৮টি পেন্সিল কিনল। যদি পেন্সিলের সংখ্যা ৩ গুণ বেশি হয় তবে মূল্য কীভাবে পরিবর্তিত হবে?
১৮. (ক + ২) ´ ৩ > ৩০ এখানে কয়টি প্রক্রিয়া প্রতীক বিদ্যমান?
১৯. মিশ্র ভগ্নাংশে পূর্ণ সংখ্যার সাথে কী ধরনের ভগ্নাংশ যুক্ত থাকে?
২০. ০.০০৩৬ কে ৭ দ্বারা গুণ করলে গুণফল কত হবে?
২. ১০ বছর পরে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি হবে ৮০ বছর। পিতার বয়স পুত্রের বয়সের ৩ গুণ।
(ক) পুত্রের বর্তমান বয়স কত? ২
(খ) বর্তমানে পিতা ও পুত্রের বয়সের পার্থক্য কত? ৩
(গ) ৫ বছর পূর্বে তাদের বয়স একত্রে কত ছিল? ৩
অথবা,ক = {(৫ ´ ৭ ¸ ২৯)¸ ৩}
খ = [৪ ´ (২৮ ¸ ৭ + ১) - ৩} - ক]
গ = (খ ¸ ৩) + (১২৫ ´ ৩ - ১৫ ´ ৬)
(ক) ক এর মান কত? ২
(খ)খ = [৪ ´ (২৮ ¸ ৭ + ১)- ৩} ( ক] হলে খ এর হিসাব নির্ণয় কর। ৩
(গ)গ = (খ ¸ ৩) + (১২৫ ´ ৩ - ১৫ ´ ৬) হলে গ এর সরলফল বের
কর। ৩
৩.দুইটি ড্রামের ধারণক্ষমতা যথাক্রমে ২১৬ লিটার ও ৩৩৬ লিটার।
(ক) সর্বাধিক কত ধারণক্ষমতার কলসি পূর্ণসংখ্যক বার পানি ঢেলে ড্রাম দুইটি ভরা যাবে? ৪
(খ)১ম ড্রামে কত কলসি পানি ধরবে? ২
(গ)২য় ড্রামে কত কলসি পানি ধরবে? ২
অথবা,একজন শিক্ষক ৪০ জন ছাত্র এবং ২৪ জন ছাত্রীকে কতগুলো দলে ভাগ করে দিলেন যেন প্রত্যেক দলে ছাত্র ও ছাত্রীর সংখ্যা সমান থাকে এবং কোন শিক্ষার্থী অবশিষ্ট না থাকে।
(ক) ছাত্র ও ছাত্রী সংখ্যাদ্বয়ের গসাগু কত? ৩
(খ) শিক্ষার্থীদেরকে সর্বোচ্চ কয়টি দলে ভাগ করা যাবে? ৩
(গ) প্রতি দলে কতজন ছাত্র এবং ছাত্রী থাকবে? ২
৪.রহমান সাহেব তার সম্পত্তির অংশ নিজের জন্য রাখলেন এবং অবশিষ্ট
সম্পত্তি দুই সন্তানের মধ্যে ভাগ করে দিলেন।
(ক) রহমান সাহেব তাঁর নিজের জন্য রাখার পর সম্পত্তি কত অংশ
বাকি রইল? ৩
(খ) প্রত্যেক সন্তান সম্পত্তির কত অংশ পেল? গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান কর। ৩
(গ) রহমান সাহেবের সম্পত্তির মূল্য ২০০০০০ টাকা হলে প্রত্যেক সন্তান কত টাকা পেল? ২
অথবা,আব্দুর রহমান প্রথম ঘণ্টায় ৪ কিমি দ্বিতীয় ঘণ্টায় ৩ কিমি এবং তৃতীয় ঘণ্টায় ১ কিমি হেঁটেছে।
(ক) প্রথম দুই ঘণ্টায় সে মোট কত কিমি হেঁটেছে? ৩
(খ) শেষ দুই ঘণ্টায় একত্রে কত কিমি হেঁটেছে? ৩
(গ) প্রথম ঘণ্টায় দ্বিতীয় ঘণ্টা অপেক্ষা কত কিমি বেশি হাঁটে? ২
৫.সাকিব ও সাজিদের গড় বয়স ২৩ বছর। সাজিদ ও ফাবিহার গড় বয়স ২১ বছর। যদি ফাবিহার বয়স ২০ বছর হয় তাহলে—
(ক) সাজিদের বয়স কত? ২
(খ) সাকিবের বয়স কত? ২
(গ) সাকিব ও ফাবিহার গড় বয়স কত? ২
(ঘ) সাকিব, সাজিদ ও ফাবিহার গড় বয়স কত? ২
অথবা, আরমান ও আরিফের বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় পরীক্ষায় প্রাপ্ত নম্বর নিচের ছকে দেওয়া হলো :
বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান বা. বিশ্ব.
আরমান ৬৮ ৫৬ ৯৫ ৯০ ৬৫
আরিফ ৭২ ৮৪ ৭৮ ৮০ ৮৬
(ক) সোহেল পরীক্ষায় মোট কত নম্বর পেয়েছে? ২
(খ) তাদের দুইজনের মধ্যে কে বেশি নম্বর পেয়েছে? ৩
(গ) তাদের প্রত্যেকের প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় কর। ৩
৬. ৪.৯২ লিটার তেল ৬টি বোতলে সমানভাবে ঢালা হলো।
(ক) কতটি ০.০১ দ্বারা ৪.৯২ গঠন করা যায়? ২
(খ) প্রতিটি বোতলে কত লিটার তেল আছে? ২
(গ) প্রতিটি বোতলের তেলের পরিমাণের ১০০ গুণ তেল ৫ জন গরীব মহিলাকে ভাগ করে দিলে প্রত্যেকে কত লিটার তেল পাবে? ৪
অথবা,৮.৫ ইঞ্চি একটি গাড়ি এক ঘণ্টায় ৪২.৮ কি.মি. যায়।
(ক) ১ ইঞ্চি সমান কত সে.মি.? ২
(খ) ৮.৫ ইঞ্চিতে কত সে.মি. হয়? ২
(গ) গাড়িটি ১৫.৫ ঘণ্টায় কত কি.মি. যাবে? ২
(ঘ) গাড়িটি ৩০ মিনিটে কত কি.মি. যাবে? ২
৭. একজন বিক্রেতা ক্রয়মূল্যের থেকে ১০% কমে ৪৫০ টাকায় একটি চেয়ার বিক্রি করেন।
(ক) চেয়ারটির ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য কত? ২
(খ) চেয়ারটির ক্রয়মূল্য কত? ৩
(গ) ১০% লাভে চেয়ারটির বিক্রয়মূল্য কত? ৩
অথবা,হোসেনের মাসিক আয় ২৫০০ টাকা এবং তার মধ্য থেকে তিনি ১৭৫০ টাকা খাবার কেনায় ব্যয় করেন। শামিমের মাসিক আয় ১৮০০ টাকা এবং তিনি খাবার কেনায় ১৪৪০ টাকা ব্যয় করেন।
(ক) কে শতকরায় প্রকাশ কর। ২
(খ)শামিমের মাসিক আয়ের উপর খাবার কেনার ব্যয় শতকরায় প্রকাশ কর। ২
(গ)কে খাবার কেনায় আনুপাতিকভাবে বেশি টাকা ব্যয় করে? ২
(ঘ) শতকরা বার্ষিক মুনাফার ‘গ’ হতে প্রাপ্ত অনুপাতদ্বয়ের যোগফলের সমান, ১০০ টাকায় ৩ বছরের মুনাফা বের কর। ২
৮. যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দাও : (৩ + ৩) ´ ২ = ১২
(ক) (১) এমন একটি বৃত্ত আঁক, যার ব্যাসার্ধ ২ সে.মি.।
(২) অঙ্কিত বৃত্তের বৈশিষ্ট্য লেখ।
(খ) (১) এমন একটি সামন্তরিক আঁক যার একটি কোণ ৬০০ এবং যার একটি বাহুর দৈর্ঘ্য ৫ সে.মি. ও পাশের একটি বাহুর দৈর্ঘ্য ৩ সে. মি.।
(২) অঙ্কিত সামান্তরিকের তিনটি বৈশিষ্ট্য লেখ।
(গ) (১) একটি আয়ত অঙ্কণ কর যার ভূমি ৬ সেমি এবং উচ্চতা ৩ সেমি।
(২) অঙ্কিত আয়তের তিনটি বৈশিষ্ট্য লেখ।
৯. একটি আয়তাকার জমির ক্ষেত্রফল ৩৩৬ বর্গমিটার। জমির দৈর্ঘ্য ২১০০ সে.মি.।
(ক) জমির প্রস্থ কত মিটার? ৩
(খ) আয়তাকার জমির দৈর্ঘ্য যত মিটার, তাকে বর্গক্ষেত্রের ১ বাহু ধরলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? ২
(গ) জমির ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে এবং দৈর্ঘ্য ৪২ মিটার হলে প্রস্থ কত সে.মি. হবে? ৩
অথবা,একটি আয়তাকার পার্কের প্রস্থ ০.০৫ কিমি এবং এর ক্ষেত্রফল ৪২৫০ বর্গমিটার।
(ক) প্রস্থকে মিটারে প্রকাশ কর। ২
(খ) পার্কের দৈর্ঘ্য নির্ণয় কর। ৩
(গ) পার্কের ক্ষেত্রফলকে এয়রে প্রকাশ কর। ৩
১০.শায়লা ২০১৫ সালের ১২ এপ্রিল জন্মগ্রহণ করে। সাকিবের জন্মদিন থেকে শায়লার জন্ম দিন ৬ দিন পর।
(ক) শায়লা যে বছর জন্মগ্রহণ করে ঐ বছরটি কত দিনের? ২
(খ) শায়লার জন্মদিন রবিবার হলে, সাকিবের জন্মাদিন কি বার? ২
অথবা,২০১২ সালের ১লা জানুয়ারি রবিবার ছিল।
(ক) ৩১শে ডিসেম্বর ২০১২ কী বার ছিল? ২
(খ) ঐ বছর ফেব্রুয়ারি মাসে কত ঘণ্টা ছিল ২
১১.উপরের চার্টটিতে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের জমাকৃত বাড়ির কাজের সংখ্যা বিন্যস্ত হয়েছে। ( ডট) দ্বারা একজন শিক্ষার্থীকে নির্দেশ করা হয়।
(ক) ১০ - ২০ পর্যন্ত শিক্ষার্থীদের জমাকৃত কাজের গড় নির্ণয় কর। ২
(খ) ১৫ - ৩০ পর্যন্ত শিক্ষার্থীদের জমাকৃত কাজের মোট সংখ্যা বের কর। ৩
(গ)চার্টটিতে উল্লেখিত শিক্ষার্থীদের জমাকৃত কাজের সংখ্যার গড় বের কর। ৩
অথবা, কিছু সংখ্যক শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো—
৮০, ৭৩, ৮৫, ৯২, ৮৭, ৭৯, ৭৫, ৭৫, ৭২, ৮৪, ৭০, ৮১, ৯৪, ৭৮, ৯৬, ৮৩, ৭৪, ৮৬, ৯৭, ৯৯
(ক) উপাত্তগুলো কোন ধরনের? ২
(খ) উপাত্তগুলোর সর্বোচ্চ ও সর্বনিম্ন নম্বর কত এবং ঘটন সংখ্যা কত? ৩
(গ) উপাত্তগুলোকে ট্যালির মাধ্যমে শ্রেণি ব্যবধান ৫ ধরে সারণিতে স্থাপন
করে কোন শ্রেণিতে সর্বনিম্ন শিক্ষার্থী রয়েছে উল্লেখ কর। ৩
