ডিবিএল সিরামিকস লিমিটেড গত ৩ অক্টোবর রাজধানীর গুলশানের একটি স্বনামধন্য হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে জয়া আহসানের নাম ঘোষণা করে। অনুষ্ঠানটিতে জয়া আহসানসহ ডিবিএল সিরামিকস থেকে এম এ কাদের, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর; বায়েজিদ বাশার, ডিজিএম, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট; এম আবু হাসিব রন, হেড অব সেলস এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন। ডিবিএল সিরামিকস সর্বদা উদ্ভাবনী নকশা ও গুণগত মানের সিরামিক টাইলস দিয়ে ক্রেতার মন জয় করার চেষ্টা করছে।
