একসঙ্গে দুর্গা অষ্টমী উদযাপন করলেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, কাজল ও রানি মুখার্জি। মুম্বাইয়ে অষ্টমীর দিন অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের সঙ্গে মুখার্জি পরিবার উত্তর বোম্বে সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপে দেবী দুর্গা দর্শনে এক হন অমিতাভ ও জয়া। এর আয়োজন করেন অয়নের বাবা দেব মুখার্জি ও চাচাতো বোন শর্বানি মুখার্জি
চলছে দুর্গাপূজা। এই সময়ে কলকাতায় রয়েছেন অভিনেত্রী মিথিলা। ঘুরছেন পূজা মণ্ডপে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায় পূজা মণ্ডপে পরিচালক সৃজিত ও অভিনেতা প্রসেনজিতের সঙ্গে তিনি। এছাড়াও কলকাতার অনেক তারকার সঙ্গেও দেখা যায় মিথিলাকে
