ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি নির্বাচনী আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৭ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা-খান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন। প্রতীকপ্রাপ্তরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া-১-নাসিরনগর আসনে বাংলাদেশ আওয়ামী লীগের বি.এম. ফরহাদ হোসেন সংগ্রাম, বিএনপির এস এ.কে একরামুজ্জামান, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের হোসাইন আহমেদ, ইসলামী ঐক্যজোটের আবুল কাসেম মো. আশরাফুল হক, ইসলামী ফ্রন্টের ইসলাম উদ্দিন এবং বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ফায়জুল হক।
ব্রাহ্মণবাড়িয়া-২-সরাইল-আশুগঞ্জ আসনে মহাজোট প্রার্থী অ্যাড. রেজাউল ইসলাম ভুঁইয়া, বিএনপির আব্দুস সাত্তার ভুঁইয়া, জাকের পার্টির জহিরুল ইসলাম জুয়েল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ঈসা খান, ইসলামী ফ্রন্টের মহিউদ্দিন মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের জাকির হোসেন, জাতীয় পার্টি (জেপি) জামিলুল হক বকুল, জমিয়তে উলামায়ে ইসলামের জুনায়েদ আল হাবীব, স্বতন্ত্র প্রার্থী অ্যাড. জিয়াউল হক মৃধা এমপি, স্বতন্ত্র প্রার্থী মোখলেছুর রহমান, স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিন, গণফোরামের শাহ মফিজ, স্বতন্ত্র প্রার্থী মঈন উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জাকির হোসেন।
ব্রাহ্মণবাড়িয়া-৩-সদর-বিজয়নগর আসনে বাংলাদেশ আওয়ামী লীগের র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী, বিএনপির প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল, ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈয়দ আনোয়ার আহম্মদ লিটন, খেলাফত আন্দোলনের মুজিবুর রহমান হামিদী, জাকের পার্টির সেলিম কবীর, বিএনএফের সৈয়দ মাহমুদুল হক আক্কাস, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির শাহরিয়ার মো. ফিরোজ, জমিয়তে উলামায়ে ইসলামের জুনায়েদ আল হাবীব।
ব্রাহ্মণবাড়িয়া-৪-কসবা-আখাউড়া আসনে আওয়ামী লীগের আনিসুল হক, বিএনপির মুসলিম উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জসিম।
ব্রাহ্মণবাড়িয়া-৫-নবীনগর আসনে বাংলাদেশ আওয়ামী লীগের এবাদুল করিম বুলবুল, বিএনপির কাজী নাজমুল হোসেন তাপস, ইসলামী ঐক্যজোটের মেহেদী হাসান, জাতীয় পার্টির কাজি মোঃ মামুনুর রশিদ, জাকের পার্টির রশিদ উল্লাহ, জাতীয় সমাজতান্ত্রিক দল শাহ জিকরুল আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের ওসমান গণি রাসেল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির শাহীন খান, বিকল্পধারার তানভীর মনিরুল ইসলাম, বাংলাদেশ মুসলীম লীগের একে এম আশরাফুল আলম।
ব্রাহ্মণবাড়িয়া-৬-বাঞ্ছারামপুর আসনে বাংলাদেশ আওয়ামী লীগের এ.বি তাজুল ইসলাম, বিএনপির আব্দুল খালেক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সৈয়দ মোহাম্মদ জামাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের রিজওয়ান ইসলাম খান, জাতীয় সমাজতান্ত্রিক দলের এম জাবির।
