এই সময়ের ছড়া

সাত সতেরো

আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ২০:৪১

নতুন খেলা

আমদানি মেলা

বড়ো বড়ো যত কেলাবে

ক্রিকেট তো নয়

ফুটবলও নয়

চরকি খেলা খেলাবে

 

কাঁড়ি কাঁড়ি টাকা

সোনাদানা রাখা

বস্তা বাক্স সিন্দুকে

নাড়া দেয় কড়া নিন্দুকে

 

জারিজুরি সব

হয়ে যায় ফাঁস

কেউবা খালাস

কারো জোটে বাঁশ

 

হৈ-হল্লা হুমকি

সাত সতেরো ভেবেই এখন

হারাম আরাম ঘুম কি?