এক মোরগ খাবার খুঁজছিল। নিজে খেতে হবে, বাচ্চাদেরও খাওয়াতে হবে। এখানে ওখানে খোঁজাখুঁজি করতে করতে হঠাত্ তার নজরে আসে বাহারি এক মণি—অত্যন্ত দামি।
মণিটা দেখে মোরগ বলল, ‘মণি রে, আমার বদলে তোর মালিক যদি তোকে এখন পেত, আদর করে তুলে নিত তোকে, সাজিয়ে রাখত তোকে কত মর্যাদা দিয়ে। কিন্তু আমার কাছে তোর কোনো দাম-ই নেই। দুনিয়ার সমস্ত মণি এনে দিলেও আমি বরঞ্চ চাইব একটা শস্যের দানা।’
উপদেশ : একটা অতি দামি জিনিসও তার কাছে অর্থহীন যে লোক সেটাকে কোনো কাজে লাগাবে না।
