মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে মুক্তিযোদ্ধাদের পরিচয়পত্র ও স্থায়ী সনদপত্র প্রদান করা হবে। এছাড়াও আগামীতে সব মুক্তিযোদ্ধার নামে রাস্তা, ব্রিজ ও কালভার্টের নামকরণ করা হবে। ’
গতকাল সোমবার দুপুরে টাঙ্গাইলে শহিদ মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদ ও শহিদ মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্যোগে আয়োজিত মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, দেশে আর কোনো ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা করার সুযোগ নাই।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন, টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, সাবেক রাষ্ট্রদূত ও মুক্তিযোদ্ধা আনোয়ার উল আলম সহিদ, টাঙ্গাইলের জেলা প্রশাসক, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন ও টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনসারী।
