বাকেরগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ২১:০৩

বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের বাগদিয়া গ্রামে সোমবার নানাবাড়ির পাশের পুকুরে পড়ে জেলানী (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত জেলানী ঐ গ্রামের মৃত মনির হোসেনের ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, জেলানী সকালে খেলা করতে গিয়ে নানাবাড়ির পরিবারের সদস্যদের আড়ালে পাশের পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে পরিবারের সদস্যরা জেলানীকে পুকুরে ভাসতে দেখে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।