ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ২১:০৫

উপজেলার সোনাইডাঙ্গা গ্রামের ব্রিজের কাছ থেকে রবিবার রাতে ৯৩ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার এসআই আওয়াল ও এএসআই সিরাজ ফোর্স নিয়ে সোনাইডাঙ্গা গ্রামের তাজুল ইসলামের ছেলে হাফিজুর রহমানকে ৯৩ বোতল ফেনসিডিলসহ আটক করে। 

মহেশপুর থানার অফিসার ইনচার্জ রাশেদুল আলম জানান, এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা হয়েছে।