ছাতকে ৩৬ মণ্ডপে দুর্গোত্সব

আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ২১:০৫

ছাতক উপজেলায় ৩৬টি মণ্ডপে চলছে শারদীয় দুর্গোত্সব। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড়ো উত্সব দুর্গাপূজাকে কেন্দ্র করে উপজেলার সকল মণ্ডপে চলছে এখন আনন্দ-উত্সবের আমেজ। শুক্রবার শুরু হওয়া দুর্গোত্সব, প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে মঙ্গলবার রাতে।

এদিকে শহর ও উপজেলার ৩৬টি মণ্ডপে নির্বিঘ্নে পূজা উদযাপনের লক্ষ্যে সকল প্রকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ ও আনসার বাহিনী মোতায়েন করা হয়েছে প্রতিটি মণ্ডপে। নিরাপত্তার টহলে রয়েছে ভ্রাম্যমাণ আদালত, র্যাব ও বিজিবি। রবিবার ছাতক শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।