খুলনায় বাকপ্রতিবন্ধী এক কিশোরীকে (১৫) বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে ইমন নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে নগরীর দৌলতপুরের মহেশ্বরপাশা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোস্তাক আহমেদ বলেন, ঐ মেয়েকে এক বছর ধরে বিয়ের কথা বলে ধর্ষণ করেছে ইমন। ইমন দৌলতপুরের মহেশ্বরপাশা দিঘিরপাড় এলাকায় থাকে। রবিবার বিকালে মেয়েটির বাবা মামলা করলে রাতেই ইমনকে গ্রেফতার করা হয়।
