আন্তর্জাতিক প্রবীণ দিবস

ধামরাইয়ে প্রবীণদের র্যালি, আলোচনা

আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ২১:২৫

আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে গত শনিবার ধামরাইয়ের সূতিপাড়ায় বেসরকারি সামাজিক উন্নয়ন সংস্থা এসডিআই কর্তৃক গঠিত ‘প্রবীণ সংগঠনের’ উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এসডিআইয়ের নির্বাহী পরিচালক সমাজ সেবক সামছুল হক, প্রবীণ সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাহেব আলী, প্রবীণ শিক্ষক ও সংস্থার নির্বাহী কমিটির সদস্য সুশীল কুমারসহ সংগঠনের প্রবীণ নর-নারীরা র্যালিতে অংশগ্রহণ করেন। পরে এফটিসিতে এক আলোচনা সভায় মুক্তিযোদ্ধা সাহেব আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন এসডিআইয়ের সিইও সামছুল হক, সহকারী পরিচালক সোলেলিয়া নাজনীন হক প্রমুখ।