রাজৈরে বাক্প্রতিবন্ধী ধর্ষণের শিকার

আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ২১:২৫

মাদারীপুরের রাজৈরে এক বাক্প্রতিবন্ধী কিশোরীকে (১৪) পূজা দেখার নামে ফুঁসলিয়ে এনে ধর্ষণের অভিযোগ উঠেছে তারই ভ্যানচালক আকাশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে উপজেলার বাজিতপুর ইউনিয়নের কমলাপুর আশ্রমের পাশে একটি ভ্যান গ্যারেজের মধ্যে। ঐ বাক্প্রতিবন্ধীকে সোমবার দুপুরে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশ্রমের পূজায় যাতায়াতকারীরা ও দোকানদাররা ঐ কিশোরীকে উদ্ধার করে। এ সময় ঐ ধর্ষণকারীরা পালিয়ে যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে।