শরিফা আকতার বানু কিরণ
দৈনিক ইত্তেফাকের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মুক্তিযোদ্ধা মো. তসলিম উদ্দিনের বড়ো মেয়ে শরিফা আকতার বানু কিরণ (৪৩) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। গত ২ অক্টোবর মস্তিষ্কে রক্তক্ষরণ হলে তাকে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল এবং পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিত্সাধীন অবস্থায় গতকাল সোমবার রাত ২টায় ইন্তেকাল করেন।
