বাঘায় নৌকার পক্ষে মহিলা আ’লীগের প্রচারণা

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ২২:০৬

বাঘা (রাজশাহী) সংবাদদাতা

আসন্ন একাদশ জাতীয় সাংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহীর বাঘায় নৌকার পক্ষে  জমে উঠেছে ব্যাপক প্রচার-প্রচারণা। এ প্রচারণায় উপজেলা আ’লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা গণসংযোগ করছেন দলীয় প্রার্থীর পক্ষে। তবে নারী ভোটারদের কাছে নৌকার প্রচারণায় সক্রিয় ভূমিকা রাখছে উপজেলা মহিলা আওয়ামী লীগ। আর এ প্রচারণায় যোগ হয়েছেন মহানগর  মহিলা আ’লীগের  সাধারণ সম্পাদিকা কানিজ ফাতেমা মিতু। মঙ্গলবার উপজেলার বাজুবাঘা ইউনিয়নের ১নং ওয়ার্ড আমোদপুর গ্রামে ওই ইউনিয়নের সভানেত্রী নিলা জামানকে সাথে করে ভোটারদের দ্বারে-দ্বারে গিয়ে দলীয় প্রার্থী আলহাজ শাহরিয়ার আলমের পক্ষে প্রচারণা চালান তিনি।