নির্বাচনের টুকরো খবর

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ২২:০৬

তিতাসে আওয়ামী লীগের বর্ধিত সভা রূপ নিলো নির্বাচনী জনসভায়

তিতাস (কুমিল্লা) সংবাদদাতা কুমিল্লার তিতাসে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অবশেষে জনতার ঢলে রূপ নিলো নির্বাচনী জনসভায়। মঙ্গলবার বিকালে উপজেলার কড়িকান্দি বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলার ৯টি ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মী নৌকার মিছিলসহকারে সভাস্থলে উপস্থিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শওকত আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, কুমিল্লা (উত্তর) জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাংলাদেশ ওমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা সভাপতি সেলিমা আহমাদ মেরী। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আনোয়ার হোসেন ভূঁইয়া, মোয়াজ্জেম হোসেন আনোয়ার, ফজলুল হক প্রধান, সাধারণ সম্পাদক মো. মহসীন ভূঁইয়া, যুগ্ম সম্পাদক শেখ ফরিদ প্রধান, নাছির উদ্দিন, সামছুল হক শান্তি, সাংগঠনিক সম্পাদক শাহিনুল ইসলাম সোহেল, মো. আলম সরকার, জানে আলম জাহাঙ্গীর, ইউপি চেয়ারম্যান সামছুল হক সরকার, মোঃ নূর নবী, হাবিবুল্লাহ বাহার, আবুল হোসেন মোল্লা, ইঞ্জি. সালাহউদ্দিন, মো. আলী আশরাফ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক টিটু, মো. স্বপন সরকার, একেএম এখলাস, আরিফুল ইসলাম খোকা, আজমল সরকার আজম, মোস্তফা আহমেদ মোস্তাক, উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদ, যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ লালন, মুকবুল মাহমুদ প্রধান প্রমুখ।

কচুয়ায় নৌকার প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে আওয়ামী লীগের বর্ধিত সভা

কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা কচুয়ায় নৌকার প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে আওয়ামী লীগের এক বিশেষ বর্ধিত সভা গতকাল মঙ্গলবার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় আওয়ামী লীগের অংগ সংগঠনের নেতৃবৃন্দ যোগদান করেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহাগ চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কচুয়া আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক (অব) ড. মুনতাসির মামুন। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি জিএম আতিক, সহ সভাপতি সহিদ দর্জি ও আমির হোসেন, যুগ্ম সম্পাদক শাহজাহান ও জাহাঙ্গীর আলম চৌধুরী, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান অ্যাড. হেলাল উদ্দিন, মহিলা সম্পাদিকা রওনক আরা রত্না, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী সালমা সহিদ, যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন, সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম খলিল বাদল ও সাধারণ সম্পাদক জাকির হোসেন সবুজ প্রমুখ।

নাগরপুরে বিএনপি প্রার্থী সাবেক মন্ত্রী গৌতম চক্রবর্তীর গণসংযোগ

নাগরপুর (টাংগাইল) সংবাদদাতা প্রতীক পাওয়ার পর আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নাগরপুরের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেন বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী। গতকাল মঙ্গলবার দিনব্যাপি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলার মামুদনগর, মোকনা, কেদারপুর, পাকুটিয়া, মানড়া ও ঘাগড়া বাগজান বাজারে গণসংযোগ ও পথসভা করে ব্যস্ত সময় পার করেন তিনি। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিজ উদ্দিন, বিএনপির যুগ্ম-আহ্বায়ক শরীফ উদ্দিন আরজু, আহম্মদ আলী রানা, বিএনপি নেতা খন্দকার কামরুল হুদা রওশন, যুবদলের আহ্বায়ক ফনির হোসেন ভূইয়া, যুগ্ম-আহ্বায়ক আবুল কালাম আজাদ (কালাম), ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তাফা গোলাম, সাধারণ সম্পাদক জিহাদ হাসান ডিপটি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী গৌতম চক্রবর্তী বলেন, ভোটাররা সুষ্ঠুভাবে ভোট প্রদানের সুযোগ পেলে ধানের শীষ বিজয়ী হবে ইনশাল্লাহ।

 পাইকগাছায় আনন্দ মিছিল

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও এমপি প্রার্থী আলহাজ আকতারুজ্জামান বাবু খুলনা-৬ আসনে নৌকা প্রতীক পাওয়ায় নির্বাচনী এলাকা পাইকগাছায় সোমবার বিকালে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। দলীয় নেতা-কর্মীরা জিরোপয়েন্ট থেকে এক বিশাল আনন্দ মিছিল বের করে। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর বাজারে গিয়ে শেষ হয়। পরে পৌরসভা মাঠে জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপুর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান রশীদুজ্জামান, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, জেলা পরিষদ সদস্য আব্দুল মান্নান গাজী, ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক মলঙ্গী, রতন ভদ্র, বিজন বিহারী সরকার, আলহাজ মুনছুর আলী গাজী, শেখ গোলাম রব্বানী, জিএম ইকরামুল ইসলাম, হেমেশ চন্দ্র মণ্ডল, পূজা পরিষদের সভাপতি সমীরণ সাধু, যুবলীগ নেতা শেখ আনিছুর রহমান মুক্ত, এসএম শামছুর রহমান, এসএম রেজাউল হক, প্রভাষক ময়নুল ইসলাম, মসিউর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মণ্ডল, সাবেক ইউপি চেয়ারম্যান এসএম আনিছুর রহমান, কাজী আব্দুস সালাম বাচ্চু, জগদীশ চন্দ্র রায় প্রমুখ।

সোনাতলার বিভিন্ন এলাকায় নৌকা মার্কা প্রার্থীর উঠান বৈঠক

সোনাতলা (বগুড়া) সংবাদদাতা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী বর্তমান সংসদ সদস্য জননেতা আব্দুল মান্নান সোনাতলা উপজেলার বিভিন্ন এলাকায় গত সোববার দিনব্যাপী উঠান বৈঠক করেন। সকাল ১১টায় সোনাতলা পৌর সদরে মৃত সামসুজ্জোহা মনির বাড়ির উঠানে পৌর মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে বক্তব্য দেন বগুড়া জেলা পরিষদের সদস্য অ্যাড.মিনহাদুজ্জামান লিটন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নূরুল আনোয়ার বাদশা, বর্তমান সভাপতি আবু মোহাম্মদ জিয়াউল করিম শ্যাম্পো, পৌর প্যানেল মেয়র তাহেরুল ইসলাম, উপজেলা জাসদের সভাপতি ইয়াছিন আলী মণ্ডল, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহজাহান আলী খন্দকার, ব্যবসায়ী নিতাই লাল সাহা প্রমুখ।

ধামরাইয়ে প্রার্থীদের মতবিনিময়

ও শুভেচ্ছা জ্ঞাপন

ধামরাই (ঢাকা) সংবাদদাতা ঢাকা জেলা আওয়ামী লীগ ও বায়রার সভাপতি সাবেক সাংসদ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজীর আহমেদ ‘নৌকা’ প্রতীক নিয়ে এবং বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য উপজেলা বিএনপি’র সভাপতি তিনবার নির্বাচিত সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ তমিজ উদ্দিন ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে ঢাকা-২০(ধামরাই) আসনে ভোটের মাঠে অবতরণ করেছেন। সোমবার বিকেলে আ.লীগ প্রার্থী আলহাজ বেনজীর আহমেদ পৃথক পৃথক অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা এবং তরুণ ও যুবসমাজের সঙ্গে মতবিনিময় করেন। গঠন করেছেন ভোট সুরক্ষা কমিটি। কুল্লার প্যানেল চেয়ারম্যান বোরহান উদ্দিন জানান, আলহাজ বেনজীর আহমদের নেতৃত্বে ওই দিন ওই ইউনিয়নের কেন্দ্র কমিটি গঠন সম্পন্ন হয়। এদিকে একই দিন বিকেলে বিএনপি প্রার্থী আলহাজ তমিজ উদ্দিন নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে গাঙ্গুটিয়া, কাওয়ালীপাড়া, কালামপুর বাজার, শরীফবাগসহ উপজেলার বিভিন্ন পয়েন্টে স্থানীয় বিএনপি নেতা-কর্মী ও সমর্থকদের সাথে দেখা সাক্ষাত্ ও শুভেচ্ছা বিনিময় করেন বলে জানান জেলা ও উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক ধামরাই সদরের সাবেক ইউপি চেয়ারম্যান সামছুল ইসলাম।

গৌরীপুরে মহাজোট প্রার্থীকে বিজয়ী করতে শ্রমিক লীগের কর্মীসভা

গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে মহাজোট মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদকে বিজয়ী করতে রবিবার জাতীয় শ্রমিক লীগের এক কর্মীসভা বঙ্গবন্ধু চত্বরে অনুষ্ঠিত হয়।

উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুস ছামাদের সভাপতিত্বে ও আঃ রউফ মঞ্জুর সঞ্চালনায় কর্মীসভায় বক্তব্য রাখছেন মহাজোট ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বিধু ভূষণ দাস, যুগ্ম সাধারণ সম্পাদক ম, নূরুল ইসলাম ও ইকবাল হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্নাফ, দফতর সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু প্রমুখ।