সেনা স্বাস্থ্যসেবা কার্যক্রম উদ্বোধন করলেন সেনাপ্রধান

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ২২:০৭

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ আনুষ্ঠানিকভাবে গতকাল মঙ্গলবার ঢাকা সিএমএইচে ‘সেনা স্বাস্থ্যসেবা’ কার্যক্রম উদ্বোধন করেন। সিএমএইচসমূহের প্রাধিকারভুক্ত রোগীরা এ সেবা গ্রহণ করতে পারবেন। এ সেবা কার্যক্রম দিন রাত ২৪ ঘণ্টা যে কোনো সময় গ্রহণ করা যাবে। এ ছাড়াও হাইপারটেনশন, ডায়াবেটিস, হূদরোগ, কিডনি রোগ, ক্যান্সার প্রভৃতি রোগে করণীয় এবং পরামর্শ এমএমএস’র মাধ্যমে সকলকে অবহিত করা হবে। —আইএসপিআর