ওমান দল নিয়ে ঢাকায় তাহির জামান

আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ২১:৩৪

ওমান অনূর্ধ্ব-২১ হকি দল নিয়ে ঢাকায় এসেছেন পাকিস্তানি হকি তারকা তাহির জামান। ওমান দল এসেছে পাঁচটি প্রীতি ম্যাচ খেলতে। আগামী বছর ঢাকায় অনুষ্ঠিত হবে জুনিয়র এশিয়া কাপ হকির আসর। তারই প্রস্তুতি হিসাবে ওমানকে ঢাকায় আনা হয়েছে। ওমান পাকিস্তানে চারটি ম্যাচ খেলে ঢাকায় এসেছে। তবে ওমানের চেয়ে আলোচনায় দলের কোচ তাহির জামান। হকি লিগে ৯০ দশকে তাহির জামান, শাহবাজ আহমেদ মোহামেডানে খেলেছেন। ট্রফি এনে দিয়েছিলেন। তাহির জামান যখনই আসেন তাকে নিয়ে আলোচনা হয়। গতকাল সংবাদ সম্মেলনে তাহির জামান জানিয়েছেন—‘বাংলাদেশ এবং ওমানের হকির এই সিরিজ দুই দেশের জন্য উপকারে আসবে।’ আজ হতে শুরু হবে খেলা।